নাট্যচর্চার ঐতিহ্যে করোনেশন ড্রামাটিক ক্লাব
খ্রিস্টীয় ১৯১১ সালে প্রতিষ্ঠিত টাঙ্গাইলের প্রাচীনতম নাট্য প্রতিষ্ঠান করোনেশন ড্রামাটিক ক্লাব। নাট্যচর্চা, অভিনয়, মঞ্চনাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শত বছরেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গনে অবদান রেখে চলেছে।